অবশেষে শপথ নিলেন মোকাব্বির খান


প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ  অবশেষে শপথ নিলেন মোকাব্বির খান, স্বপ্নের জাতীয় সংসদে যাওয়ার সুযোগ হারাতে চান নাই, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের জন্য কাজ করতে  মোকাব্বির খান সাহেবের শপথ গ্রহণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর। তিনি বলেন, বঙ্গবন্ধু সরকার রচিত স্বাধীনতার সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কথা উল্লেখ রয়েছে। কাজেই বহুদলীয় গণতন্ত্রকে বেগবান করতে আমাদের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, নির্বাচিত সকল সংসদ সদস্যরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে শপথ গ্রহণ করে সংসদে জনগণের পক্ষে ভূমিকা রাখবেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকাব্বির খান। তিনি সিলেট-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আটটি আসনে জয়লাভ করে। তার মধ্যে বিএনপি ছয়টি ও গণফোরাম দুটি আসন পায়। গণফোরামের আরেক সদস্য সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ে নির্বাচিত হন। গত ৭ মার্চ তিনি শপথ নেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ায় তাকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়। ৭ মার্চ মোকাব্বির খানেরও শপথ নেয়ার কথা ছিল। তবে তার আগের দিন তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *