অযোগ্য নাজমুলের নির্লজ্জ ক্রিকেট বোর্ড, দাবি সাবেরের


বিসিবির সমালোচনায় যোগ দেওয়া সর্বশেষ নাম প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। সরকারি দলের এ সাংসদ ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন। তিনি বিসিবির সভাপতি থাকার সময়েই টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাজে খেলার পর আজ দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিমানবন্দরে এক মুহূর্তে

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাজে খেলার পর আজ দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিমানবন্দরে এক মুহূর্তে – ছবি: বিসিবি

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ সাবের হোসেন চৌধুরী। বিসিবির সমালোচনা করতে গিয়ে সংগঠনটির বর্তমান সভাপতি নাজমুল হাসানের অধীনে বিশ্বকাপে (ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে) বাংলাদেশের পারফরম্যান্সের অবস্থা তুলে ধরেছেন সাবের।

টুইটের প্রথম অংশে সাবের লিখেছেন, ‘জনাব পাপনের (নাজমুল হাসান) অধীনে বাংলাদেশ এই নিয়ে ৪টি বিশ্বকাপ খেলে ফেলল। পারফরম্যান্স খারাপ থেকে খারাপতম হয়েছে। (বিসিবির) সবচেয়ে বেশি সময় কাটানো সভাপতি সবচেয়ে অযোগ্যও।’

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *