আইনমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মিথ্যাচার করেছেন: এএম খোকন


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ঢাকা প্রতিনিধিঃ জাতিসংঘের এক সভায় আইনমন্ত্রী আনিসুল হক দেশে গুম-খুনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

রোববার (০৪ আগস্ট) সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, সুইজারল্যান্ডের জেনেভায় আইনমন্ত্রী আনিসুল হক জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটির সভায় যে বক্তব্য ও প্রশ্নের উত্তর দিয়েছেন তার সঙ্গে বাংলাদেশে ঘটে যাওয়া পরিস্থিতির কোনো মিল নেই।

তিনি অবাস্তব বক্তব্য দিয়েছেন। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিথ্যাচার করেছেন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে সরকার তার পরিবার বা আইনজীবীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো আলোচনা বা যোগাযোগ করেনি। অথচ প্যারোলে মুক্তির বিষয়ে সরকার বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু ওই সব বক্তব্য দেয়া ছাড়া আর কিছুই করেনি। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। তাকে জেলে রেখেই সরকার রাজনীতি করতে চায়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *