আন্তর্জাতিক মাতৃ ভাষা – গোলাম কিবরিয়া


১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হলো
পাকিস্তান আর ভারত
পাকিস্তান এক রাষ্ট্র হলে ও দুই ভাগে বিভক্ত
পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান
১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে মোহাম্মেদ আলি জিন্নাহ্
আদেশ দেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
উপস্থিত ছাত্র জনতা প্রতিবাদ শুরু করে
পাকিস্তানের ছয় ভাগ মানুষের ভাষা উুর্দু
৫৪ ভাগ মানুষের মায়ের ভাষা বাংলা
শুরু হলো মাতৃ ভাষা প্রতিষ্ঠার লড়াই


দেশে ১৪৪ ধারা জারি উপেক্ষা করে ছাত্র জনতা
নেমে পরলো রাজপথে
১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি রাজপথ রক্তে রঙ্গিত হলো
মাতৃ ভাষা রক্ষার জন্য বিলিয়ে দিল
রফিক বরকত সালাম জব্বার তাজা প্রাণ
তাই তো জাতি জানায় নিবেদিত প্রাণের প্রতি সম্মান।

তাদের অপরাধ ছিল ভাষাকে হৃদয়ে লালন করা
শাসক গোষ্ঠি উুর্দু ভাষাকে প্রতিষ্ঠা করা থেকে সরে দাঁড়ায়
আক্ষেপ ২১শে ফেব্রুয়ারি আসলে একদিনের জন্য বাংলা প্রেমিক হয়ে যাই
নিজেদের সভা সমাবেশে ইংরেজির ফুলঝরি ছড়াই
শিক্ষিত হয়ে অসম্মান জানাই মাতৃ ভাষার শহীদের প্রতি
হাসি লাগে আমরা তো আবার বাংলা মায়ের সন্তান
বাংলা বলতে এতো কৃপণতা কেন
ক্ষমা করিস মোরে তোদের আত্মত্যাগের মুল্যায়ন করতে অক্ষম ।

সকল ভাষা শহীদের প্রতি শ্রধাঞ্জলি জানাই।
কিবরিয়া
২১শে ফেব্রুয়ারি ২০২০ সাল, লস এঞ্জেলেস।

, , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *