আমরা কখনোই ভারতের অংশ ছিলাম না : কাশ্মিরের প্রধানমন্ত্রী


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের উপর করে নয়া দিল্লি পাকাপাকিভাবেই তার অধিকার হারালো বলে মন্তব্য করেছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মিরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার।

সোমবার ভারতীয় রাজ্যসভায় কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল ও রাজ্যকে দুইভাগ করার বিল পাসের পর ইসলামাবাদে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর পাকিস্তান ডেইলি টাইমসের।

তিনি বলেন, ৩৭০ ধারা বাতিল করে ভারত কাশ্মীরের উপর তাদের অধিকার হারালো। এ পরিস্থিতিতে আজাদ কাশ্মিরের আইনসভায় একটি বিশেষ অধিবেশনও ডাকা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী রাজা ফারুক বলেন, আমরা কখনোই ভারতের অংশ ছিলাম না। কিন্তু ভারত আজ লাদাখ ও জম্মুসহ উপত্যকাও হারালো। এসময় তিনি আশংকা প্রকাশ করে বলেন, ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে গণহত্যা চালাতে পারে।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *