প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ “যেন শরীরের উপর কেউ খোদাই করে দিচ্ছে কিছু” জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভাজনকে এ ভাবেই ব্যাখ্যা করলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও কাশ্মীরের তিনবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদু্ল্লাহ।
এনডিটিভি চ্যানেলে তিনি বলেছেন সরকার আমাদের হৃৎপিণ্ডকেও দুভাগে ভাগ করে দিল। এ ব্যাপারে প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি, বলেন তার আশা সারা দেশ কাশ্মীরের সঙ্গে রয়েছে।
ফারুক আবদু্ল্লাহ বলেন, “এমন ভারত আমি দেখিনি। এ ভারত আমি কখনও দেখিনি। এ ভারত সকলের ভারত, হিন্দুর, মুসলমানের, শিখের, খ্রিশ্চানদের, এ ভারত সবার।”
এনডিটিভি-কে তিনি বলেন, “আমরা ছেড়ে দেব না। মৃ’ত্যু আল্লাহর হাতে। সে নিয়ে ভয় করি না! যেটা চিন্তার তা হল সাধারণ মানুষ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। ঘরবন্দি মানুষটার হয়ত বাড়িতে ওষুধ নেই, হয়ত খাবারও নেই। সরকার বলছে আমাদের তিন মাসের রেশন আছে, তিন মাসের চিনি আছে, তিন মাসের আটা আছে, যদি একজন মানুষের কাছে টাকা থাকলেও এসব কেনার অবস্থা না থাকে, তাহলে এসব দিয়ে কী হবে!”
