আমরা সবাই জানি – এম এ ইউসুফ


বিল ঝিল খাল নদী
হাতে গোনা মধ্যবিত্ত
কামার কুমার জেলে তাঁতি
মুটে মজুর কৃষক শ্রমিক
এরাই ছিল আমাদের স্বজন জ্ঞাতি সংখ্যাধিক্ষে
আমরা তাদেরই উত্তরসূরী।

কে ভালো কে মন্দ?
কে আমি…আমি জানি
কে তুমি….তুমি জানো
কে আমি…. তুমি জানো
কে তুমি….. আমি জানি।

আমিতো সেই আমি যে অনিয়ম অবিচারে স্বেচ্ছায় করেছি গাদ্দারী
তুমিতো সেই তুমি যে আমাকে ঠকিয়ে করেছিলে পকেট ভারী।

কিছু পেতে কিছু দিতে পারি না (পার না) তাই করেছো (করেছি) কত উপহাস
কোথা থেকে উঠে এসে
কি যাদু ছোঁয়ায় তোমার (আমার) এমন দাপুটে বৈভব ভোগবিলাস?

করতে পারে না প্রতিবাদ ভুখা নাঙ্গার সুবিধাবাদী এ সমাজ
নীতিবাক্য বিকায় না কোনো কাজে
সবাই করে শুধু উপহাস!

সুযোগের সদ্ব্যবহার করতে জানি না তাই ঠকিয়েছো পদে পদে
সত্য চাপা দিয়ে মিথ্যা পুষে ফুলে ফেঁপে উঠেছো ধনে মানে!

সন্ত্রাস মাদক ঘুষ দূর্ণীতি
কতভাবে এ সমাজ লুটে
গাড়ি বাড়ি দেশে বিদেশে
সম্পদের পাহাড়
যদিওবা কেউ জানে …কে কারে, কি বলি?
তুমি যেমন আমিও তেমনই আমরা সবাই সবাইকে জানি
বোকারা দূরে সরে থাক
আমরা যে এভাবে সাম্যবাদের জন্য লড়ি!

(সংরক্ষিত। কাব্যগ্রন্থ ‘ফেরারী মন’ থেকে)।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *