‘আমার নগ্ন ছবি মায়ের কাছে পাঠানো হয়েছিল’

radhika

রাধিকা আপ্তে। বলিউডের বড় পর্দায় প্রায়ই তাকে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। ব্যক্তি জীবনেও অনেকটা খোলমেলাই কথা বলেন এ অভিনেত্রী। বেশ কয়েকবার নগ্ন দৃশ্য ভাইরাল হওয়ার পর তা নিয়ে স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু অভিনেত্রীর নগ্ন দৃশ্যের একটি অংশ নাকি একবার তাঁর মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল! সম্প্রতি প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলেছেন রাধিকা।

২০১৫-র ঘটনা। সে সময় অনুরাগ কাশ্যপের শর্ট ফিল্ম ‘ম্যাডলি’ থেকে রাধিকার নগ্ন দৃশ্য ভাইরাল হয়েছিল। রাধিকার কথায়, ‘‘আমার নগ্ন দৃশ্য যে লিক হয়েছে আমি জানতাম না। আমার মায়ের কাছে কেউ সেটা পাঠিয়েছিল। মা আমাকে বলেছিল। আমি এতটাই অবাক হয়েছিলাম যে বলে বোঝাতে পারব না।’’

তিনি আরও জানান, প্রথমবার মায়ের কাছ থেকে নিজের নগ্নদৃশ্য ফাঁস হওয়ার কথা জেনেছিলেন। দ্বিতীয়বার জেনেছিলেন বাড়ির ড্রাইভারের কাছ থেকে। ওই সময় অনেকটাই ভেঙে পড়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হতে হয় তাঁকে। কিন্তু পরে আর এ সব মনে রাখেননি।

কিছুদিন আগে ‘পার্চড’ ছবিতে রাধিকার খোলামেলা দৃশ্য নিয়েও তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এ সবে বিশেষ পাত্তা দিতে রাজি নন রাধিকা। কারণ তিনি মনে করেন, ‘‘আমি যাই করি না কেন, সেটা নিয়ে লোকে কথা বলবেই।’’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *