আশ্রয়কেন্দ্রে থাকা ৬৭ পরিবারকে সিসিকের অনুদান


প্রবাসবার্তা ২৪ডটকম সিলেট প্রতিনিধি মনোয়ার জাহান চৌধুরীঃ বন্যা দুর্গতদের সহায়তায় প্রবাসীসহ নগরীর বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার সন্ধ্যায় নগরীর মীরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের  আশ্রয়কেন্দ্রে থাকা ৬৭ পরিবারকে দুই হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান শেষে তিনি নগরবাসীর প্রতি এ আহবান জানান।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বন্যার্তদের পাশে সিটি কর্পোরেশন সব সময় থাকবে৷ তিনি বলেন, সিসিকের পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যে সর্বাত্মক কাজ করছে, কিন্তু যাদের সামর্থ আছে তারা বসে থাকতে পারেন না। তাদেরও এগিয়ে আসা উচিত।

অনুদান বিতরণী অনুষ্ঠানে সিসিকের হিসাব রক্ষন কর্মকর্তা আ ন ম মনসুফ, উপসহকারী প্রকৌশলী মো. মনসুরুল হকসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *