প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, লকডাউন শিথিলের অংশ হিসেবে ছোটখাটো বিয়ের অনুষ্ঠান এবং লাইভ ইনডোর পারফরম্যান্স বোলিং অ্যালি, ক্যাসিনো এবং সফট প্লে সেন্টারগুলো থেকে বিধি নিষেধ তুলে নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেছেন এই সপ্তাহান্তে বেশ কিছু অর্থনীতিক ক্ষেত্র খোলার পরিকল্পনা আছে, যাতে জনগন কাজে ফিরে যেতে পারে। তবে সরকার প্রকাশিত নিদের্শনা অনুযায়ী মাস্ক পরার নিয়ম বাধ্যতামূলক থাকবে। তিনি আরো বলেন, ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে সরকার যে কোন সময় লকডাউনসহ যে কোন নিয়ম কার্যকর করতে কোন সংকোচ করবে না।
অন্যদিকে স্বাস্থ্য অধিদফতর বলেছে, পশ্চিম ইয়র্কশায়ার, পূর্ব ল্যাঙ্কাশায়ার এবং লেস্টার অংশে লোক জমায়তে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
এদিকে ইংল্যান্ডে বর্তমান নিয়মে সে সকল জায়গায় ফেইস মাস্ক পড়া বাধ্যতামূলক সেখানে মাস্ক ব্যবহার না করলে ১০০ পাউন্ড জরিমা দিতে হতে পারে। তবে ১৪ দিনের ভিতরে পরিশোধ করলে ৫০ পাউন্ড দিতে হবে। আর নতুন নিয়মে কেউ বার বার এই আইন ভঙ্গ করলে তার ৩২০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।
উল্লেখ্য, ইংল্যান্ডে করোনা কিছুটা বৃদ্ধি পাওয়ায় পহেলা আগস্ট লকডাউন শিথিল না করে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এই সময়ে ভাইরাস অনেকটা নিয়ন্ত্রনে থাকায় আজ শনিবার শিথিল হতে যাচ্ছে লকডাউন।
