ইতালিতে মানবপাচারকারী ৬ বাংলাদেশি গ্রেপ্তার

126707

জানা গেছে, দীর্ঘ অনুসন্ধানের পরে ২৬ সেপ্টেম্বর অভিযোগের তদন্ত নিশ্চিত হয়ে সাভোনা শহর থেকে এই ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এদের দলনেতা হলেন করিম রেজা।

পুলিশ এক প্রেস বার্তায় বলেছে, দলনেতা করিম প্রায় ছয় লাখ টাকার বিনিময়ে লিবিয়া থেকে সাগর পথে ইতালিতে মানব পাচার করেন। ইতালিতে পৌঁছাবার পর তাদের দিয়ে অমানবিক কাজ করাত। কাজ করতে না চাইলে ভয় দেখিয়ে চালাতো অত্যাচার এবং দেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিত।

ইতালিতে ৪ অক্টোবর অভিবাসন ও নিরাপত্তা আইন চালু হয়েছে। যার ফলশ্রুতিতে লিবিয়া থেকে অবৈধভাবে সাগর পথে আসা অভিবাসী ঠেকাতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর পদক্ষেপ নিয়েছেন।

আরেকটি সূত্রে জানা যায়, ওইদিন রবিবার সকালেই একজনকে সরাসরি নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে। এই চক্রের সাথে জড়িত বাংলাদেশিদের ইতালির পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *