প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: চীন সরকারের বি’রুদ্ধে অভিযোগ তারা মু’সলিম সংখ্যালঘুদের নির্মূলের চেষ্টা করছে আর তা বাস্তবায়নের লক্ষ্যে আগের চেয়ে অনেক গুন বেড়েছে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম,তাদের বাধ্য করা হচ্ছে গর্ভপাত ও ভ্রুণ হ’ত্যা করতে।
এপি নামক বার্তা সংস্থা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। চীনের এহেন আচরণ জাতিসংঘের কনভেনশন লঙ্ঘন হচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
উইঘুর মু’সলিমদের জনসংখ্যা কমানোর লক্ষ্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে ব্যাপকভাবে জোর দিয়েছে চীনের কমিউনিস্ট সরকার।সরকারি তথ্য অনুযায়ী, কারাগারের মধ্যে আটক সাবেক ৩০জন ব’ন্দি ও তাদের পরিবার, পাশাপাশি আটক এক পরিদর্শক ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করে তার ভিত্তিতে বার্তা সংস্থা এপি অনুসন্ধানি প্রতিবেদনে এই ধরনেরই তথ্য তুলে ধরেছে। খবরে বলা হচ্ছে,দুইয়ের অধিক সন্তান থাকলে দিতে হবে মোটা অর্থ এবং হবে কারাবাস।
এক বন্দীর বক্তব্য সরকারের জন্মনিয়ন্ত্রণ এই পদ্ধতি কঠোর ও নি’র্মম । তারা ব্যাপকভাবে নারীদের স্টেরিলাইজেশন করছে।তাদের এই অপকর্মের সব প্রমাণ আমাদের কাছে আছে ।
এ বিষয়ে চীন সরকারের বক্তব্য, তারা হানজাতি ও অন্যান্য সংখ্যালঘুগোষ্ঠীর জনসংখ্যা সমান করার লক্ষ্যেই এই জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে।
