ঈদুল আযহায় পশু কোরবানী ৩৬ স্থান নির্ধারণ করে দিলো সিসিক


প্রবাস বার্তা ২৪.কম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ পবিত্র ঈদুল আযহায় পশু কোরবানির জন্য সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে ৩৬টি স্থান নির্ধারণ কওে দিয়েছে সিটিকর্পোরেশন। প্রতিবারের মতো এ বছরও নির্দিষ্টস্থানে পশু জবাই করার জন্য নগরবাসীকে আহবান জানান সিটিকর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক। ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে সিসিকের মতবিনিময় সভায় বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।

সভায় নগরীর ২৭টি ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের পরিবেশ নিশ্চিত করতে এবং এ বিষয়ে জনগণকেউৎসাহিত করতে মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে ইমাম ও মোয়াজ্জিনদের প্রতি সিসিক সচিব আহবানজানান।

সভায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে নগরবাসীকে উদ্বুদ্ধকরণসহ লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্নভাবেপ্রচারণারও উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সিসিক সচিব বদরুল হক বলেন, যততত্র পশু কোরবানি দেওয়ার ফলে নগর অপরিচ্ছন্ন হয়েপড়ে। এরপর দ্রæততার সঙ্গে কোরবানির বর্জপরিস্কার করা সম্ভব হয় না। এসব বিষয় বিবেচনা করে সরকারিনির্দেশনার আলোকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *