একজন বাংলাদেশ সেনাবাহিনী অফিসারের হৃদয়বিদারক স্ট্যাটাস


গতকাল ২৯/০৩/২০২০ আমি আমার ফাস্ট ডিউটি শেষ করে আমার সেনানিবাস এর পাশ দিয়ে হাঁটছিলাম। দেখি এক মহিলা অসুস্থ। আমি আমার ব্যাচ ম্যান দের ডেকে তাদের সহয়তায় ভদ্র মহিলা কে হাসপাতালে নেই। হাসপাতালে গিয়ে দেখি কোন ডাক্তার নেই ।

কিন্তু অনেক রোগী সেখানে আছে। জানতে চাইলাম ডাক্তার কোথায় । তারপর জানতে পারি তারা নাকি ভয়ে আতঙ্কিত এইজন্য কোন ডাক্তার সেখানে নেই। অথছ রোগী গুলো ওখানে ধুঁকে ধুঁকে মরছে। এইসব ডাক্তারদের পদশূন্য করে দেওয়া উচিৎ।

কারন জনগণের বিপদে যদি তাদের না পাই, তাহলে তাদের মত দায়িত্ব হীন ডাক্তার দিয়ে কি করবে জাতী ? পদশূন্য করে আবার নতুন করে নিয়োগ দিতে হবে। এতে বেকার সমস্যা কমবে। আবার অনেক ভাবতে পারেন ওদের পদশূন্য করলে চিকিৎসা কে দিবে। আপনারা হয়ত জানেন না বাংলাদেশ সেনাবাহিনীর AMC কোর রয়েছে । AMC পূর্ণরূপ আর্মি মেডিকেল কোর/বিভাগ। আর্মির মেডিকেল অফিসার এর সকল ক্যাপ্টেন MBBS এবং FCPS।

এবং সাধারণ ডাক্তার এর থেকে ওনারা বেশি প্রশিক্ষণ প্রাপ্ত। আর সেইসাথে AMC আর্মি মেডিকেল কোরের শতশত তরুণ তরুণী সৈনিক তো রয়েছেই। এইজন্য ভয়ের কোনো কারণ নেই। এখানে আমি সব ডাক্তার দের পদশূন্য করার কথা বলছিনা। আমি বলছি দায়িত্ব হীন ডাক্তার দের কথা‌। আবার কিছু কিছু ডাক্তার রয়েছেন তারা রোগী দের সেবা দিতে পারলে একটু সস্থি পান। তারা রোগী দের সুস্থ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। সেইসকল ডাক্তার দের আমি হাজারো সালাম জানাই।

আর পদশূন্য জ্ঞানহীন ডাক্তারদের পদ পূরণ করার জন্য প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি সোনার তরুণ তরুণী পাস করে বের হচ্ছে।

আর সরকার কি আমাদের/আপনাদের কোটি কোটি টাকা বেতন দিয়ে পালছে এইজন্য? আর ভুলে গেলে চলবেনা সমস্থ সরকারি চাকরি জীবীদের বেতন আসে এই অসহায় জনগণের টাকা থেকে। জনগণের টাকায় খেয়ে পরে আবার তাদেরকেই আমরা ভুলে যাই । এটা হলে চলবেনা। সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমার দেশের তরে।

সুত্রঃ কামাল খানের ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *