
দুর্নীতিবাজরা দেখ
একটুখানি শেখ,
কোটি টাকা হাতিয়ে নেবে
বাড়ি গাড়ির মালিক হবে
কিন্তু মনে রেখ!
বলবে লোকে চোর,
শিখল পরে কাদা মেখে
লাল ঘরেতে যাবে,
ভাংগা থালায় শুকনো রুটি
মাটিত বসে খাবে।
মরবে যখন তুমি
কেউ যাবেনা সাথে,
অন্ধকার ঐ মাটির ঘরে
থাকিবেনা আর কিছু
থাকবে শুধু আমলনামা হাতে।
