কে তুমি মা
এক মহীয়সী রমণী
যে আমার জননী।
যার অনেক গুণ হয়নি আজও জানা
স্মরণ করে ঝরে আজ অশ্রু ঝরণা
যখন জানতে চেয়েছি কিছু
তুমি এসে দাঁড়িয়েছ পিছু
সব কাজ ফেলে
তোমার জ্ঞানের ভান্ডার উজাড় করে দিলে
বলতে, মনে রেখো, আর সব যেও ভুলে।
জানি তোমার শেখানো চির সত্য
আজও জ্বলিছে বুকে মোর নিত্য
আধার রাতে প্রদীপ সম
ঘুম পাড়ানী গানের সুরে এনেছিলে জীবন ধরে
এখন একা গানের মাঝে
যখন তখন মনে পড়ে
মন কেঁদে যায় তোমার তরে।
বি: দ্র মা-বাবার সুবর্ণ জয়ন্তীতে (বিবাহ বার্ষিকীতে লিখা) আমার উৎসর্গ।
(১৪ই ফেব্রুয়ারী ১৯৯৮ ইং)
