এরশাদের মতোই বর্তমান সরকার গণতন্ত্র হরণ করেছে: ফখরুল


প্রবাস বার্তা ডেস্ক রিপোর্টঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বৈরাচারী এরশাদ সরকারের মতোই বর্তমান সরকারও গণতন্ত্র হরণ করেছে। গণতন্ত্রের জন্য যে লড়াই করলেন, তাঁকে কারাগারে রাখা হয়েছে, তাও আবার একটি মিথ্যা মামলায়। এই মামলার সকলে জামিন পেলেও খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। কেননা বর্তমান সরকার এখন বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে।’

আজ বৃহস্পতিবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি আরো বলেন, ‘এই সরকার রাষ্ট্রযন্ত্র ভেঙে দিয়ে একদলীয় সরকার নির্মাণ করেছে। প্রশাসন এখন তাদের পকেটে থাকে। যেখানে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পায় না, সেখানে সরকারি কর্মকর্তাদের বেতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর অন্যদিকে এই সরকার উন্নয়নের কথা বলে নিজেদের ঢোল নিজেরাই পেটাচ্ছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বরিশাল নগরীর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান, মাহবুবুল হক নান্নুসহ অনেকে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *