প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: একুশ আমাদের অহংকার, একুশ মানে আমার মুখের ভাষা, প্রাণের ভাষা মায়ের ভাষা ভালোবাসা। একুশ মানে আমাদের জাতিসত্তার পরিচয় বহন কারী, যাকে আমরা লালন করি । এই ভাষারই লাগি উনিশশো ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল।
বাংলা ভাষা রাষ্ট্রভাষা ক প্রতিষ্ঠিত করার জন্য আমাদের অকুতোভয় ছাত্র-জনতা সেদিন এই ভাষা জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল।

একুশের প্রভাত ফেরি। সেই কৈশোরে বছরের একটি দিনের আন্তরিক আয়োজন ফুল খোজে প্রভাত ফেরিতে জড়ো হওয়া। মনে প্রাণে মায়ের ভাষা ভালবাসি তাই লালন করি তখন থেকেই। তাই ২১শে আসলেই আমার মাতৃভাষা গেয়ে ওঠে – ” আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?” দেশের বাইরে বিদেশের প্রথম শহীদ মিনার ইংল্যান্ডের ওল্ডহ্যামে গর্বের সাথে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। তাই উত্তর-পশ্চিম ইংল্যান্ডের প্রভাতফেরির আয়োজনও এখানেই হওয়া স্বাভাবিক। সেই আয়োজনের প্রস্তুতি কল্পে নাগরিক সমাজ কিছু সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছ ।
প্রথম প্রহরে সার্বজনীন প্রভাতফেরি, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মত এবারও একুশ উদ্বযাপন কমিটি, গত ৮ই ফেব্রুয়ারি ২০২২ , টি আই এ অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় যারা অংশগ্রহণ করেন সর্ব জনাব আব্দুল মালিক, আব্দুল মুকিত চৌধুরী সেতু, জাবেদ ইকবাল মজুমদার, ম আ মোশতাক, মুহিত খান এনাম, মুমিন আহমেদ, সালাউদ্দিন তালুকদার সুমন, নাসির খান সোয়েব ও মন্জুর আহমেদ।
