ওল্ডহামে কমিউনিটি নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ মান্নান আর নেই


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক ::  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বিলেতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ওল্ডহাম বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি ও অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেস্টা প্রবীণ কমিউনিটি নেতা এম এ মান্নান।

আজ ১৪ই অক্টোবর বুধবার সকাল ১০টায় ওল্ডহাম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর । তিনি স্ত্রী ২ মেয়ে স হ আনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য সম্প্রতি তিনি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এম এ মান্নানের স্ত্রী নূর জাহান্না মান্নান ক্যান্সারের সাথেও লড়ছেন। পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। মরহুমের দুই কন্যা সন্তানের মধ্যে নিলুফার মান্নান ব্যারিস্টার ও হালিমা মান্নান হাই স্কুলের টিচার হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি ওল্ডহাম মসজিদের সাবেক চেয়ারম্যানসহ একাদিক সামাজিক সংগঠনের সাথে জড়িত। তার দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে। তার ভাই মৃত আব্দুল ওয়াহাব চেয়ারম্যান।

আমরা প্রবাসবার্তা পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মরহুমের নামাজে যানাজা আগামীকাল ১৫/১০/২০২০ বাদ যোহর ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে অনুষ্টিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *