ওল্ডহ্যাম এর বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমান আর নেই


নিজস্ব প্রতিবেদক প্রবাসবার্তা টোয়েন্টিফোর ডটকম :: টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন টি আই এর পরিচালক রুবেল সিদ্দিকীর দাদা আব্দুর রহমান মস্তিষ্কে রক্ত জনিত কারণে আজ শুক্রবার বেলা ১ টা ৩০ মিনিটের সময় রয়েল ওল্ডহ্যাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

তার দেশের বাড়ি জগন্নাথপুর থানার অন্তর্গত খাগাউড়া গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মৃত্যুকালে তিনি তিন কন্যা এক ছেলে সহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুমের মৃত্যুতে টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন টি আই এর পরিচালক ম আ মোশতাক, মুহিত খান এনাম, জামিলুর রহমান, আব্দুল মুকিত চৌধুরী সেতু, ফারুক আলী, মনসুর আহমেদ, দেলোয়ার হোসেন, ফেরদৌসী আলী বেগম, সোহেল আহমেদ, মোহাম্মদ স্বাধীন, মোহাম্মদ শামীম, আব্দুল মালিক স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের নামাজে জানাজা পরবর্তী সময়ে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *