প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড সাহায্যের ঘোষনা দিয়েছে ব্রিটেন।

জাতীয় প্রস্তুতি ও প্রতিক্রিয়া পরিকল্পনায় নির্ধারিত কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাংলাদেশ সরকারের অগ্রাধিকারকে সমর্থন করতে যুক্তরাজ্য এই সাহায্যের ঘোষনা দিয়েছে ।
এছাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলিতে পর্যাপ্ত সাপোর্ট বৃদ্ধির লক্ষে এই বরাদ্ধ দেয়া হয় । ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ।
