কাউন্সিলার মন্তাজ আলী আজাদকে পুনরায় নির্বাচিত করার দৃঢ় প্রত্যয়


প্রবাস বার্তা ২৪ ডেস্ক রিপোর্টঃ ওল্ডহ্যাম কাউন্সিলের লেবার দলীয় কাউন্সিলার মন্তাজ আলী আজাদকে আন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করায় ওল্ডহামের বাঙালী কমিউনিটি ক্ষুদ্ধ হয়ে উঠছে। চলছে প্রতিবাদ সভা আর তাঁকে পূনঃনির্বাচিত করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। দল-মত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে প্রমান করতে চান কাউন্সিলার মন্তাজ আলী আজাদকে দল থেকে বহিষ্কার ছিলো সম্পূর্ণ আন্যায় এবং অবৈধ। কোনো বাঙালীকে অন্যায়ভাবে বাদ দেওয়ার প্রতিবাদে লেভার পার্টি কি পরিমাণ জনরোষ আর সর্মথনহীন হতে হয় তার প্রমান দেখাচ্ছে ওল্ডহ্যামের বাঙালীরা। তাঁরা স্বতঃস্ফুর্তভাবে আয়োজন করেছে ওল্ডহ্যামের ইতিহাসে সর্ববৃহৎ সর্বদলীয় গণসমাবেশ। কাউন্সিলার মন্তাজ আলী আজাদের সমর্থন গত ২২ জানুয়ারী ওল্ডহ্যামের মিলন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই গণসমাবেশ। ওল্ডহ্যামের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আলহজ্ব আব্দুল মান্নানর সভাপতিত্বে ও  নুরুল ইসলাম সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত গণসমাবেশে উপস্থিত সকলেই কাউন্সিলার মন্তাজ আলী আজাদের উপড় লেবার পার্টির অন্যায় বহিস্কারের বিরুদ্ধে ব্যালেটের মাধ্যমে জবাব দেবার আহবান জানান। ক্বারি আব্দুল আহাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী হাজী তোতা মিয়া,সাবেক চেয়ারম্যান নাজমুল হোসেন নজরুল,ওল্ডহ্যামের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ফিরোজ আলী,শাহ বয়াত উল্লাহ,আমাদের গুণীজন প্রবাস বাংলা টিভির জনপ্রিয় উপস্থাপক হান্নান মিয়া,ওল্ডহ্যামের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও দাদু ভাই ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা ছইল মিয়া,কমিউনিটি ব্যক্তিত দয়া মিয়া, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আশিক মিয়া,কমিউনিটি ব্যক্তিত্ব হাসনাত আজিজ, ওল্ডহ্যাম তামিম ট্রাভেলস ও হজ্জ গ্রুপের সত্বধিকারী হাজী আকলিছ মিয়া,সৈয়দ সরুক মিয়া, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ সাদেক আহমেদ, প্রবাস বার্তা সম্পাদক ম আ মস্তাক, শাহজাহান, মোহাম্মদ আকবর খান, মোহাম্মদ লতিফ মিয়া, মোহাম্মদ আফসর আলী, যুব নেতা নানু মিয়া,কমিউনিটি ব্যক্তিত্ব ফয়ছল আহমদ, ছমরু মিয়া,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব সুলেমান মিয়া, বিশিষ্ট মুরব্বী হাজী রিফাত উল্লাহ, বৃহত্তর ছাতক প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম শামীম, এনামুল কবির সুমন, মোহাম্মদ লতিফ মিয়া, মোহাম্মদ মখলিছ মিয়া, সোরাব আলী শামীম, তাজ উদ্দিন, সাজ্জাদ আজিজ মালিক, হেলাল চৌধুরী, ছয়ফুল ইসলাম, আনসারুল হক, আনহার মিয়া, শফিক মিয়া, কিবরিয়া চৌধুরী, আফসর উদ্দিন শামিম, আব্বাস আলী, ইউনুস আলী, আমিনুর রহমান, গোলাম মৌলা ও ফজলুল হক প্রমুখ।

আলহাজ আব্দুল মান্নান তাঁর বক্তব্যে বলেন, লন্ডনে লুৎফুর রহমান যেভাবে লেভার পার্টির অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ঠিক তেমনিভাবে লেবার দলের এই অন্যায়ের জবাব ওল্ডহ্যামের সাধারণ জনগণ ভোটের মাধ্যমে দিবে ইনশাল্লাহ। অন্যান্য বক্তারা একজন নির্বাচিত কাউন্সিলারকে আদালত কতৃক দোষী সাব্যস্ত হওয়ার পরও লেবার পার্টি তাকে বরখাস্ত না করে নির্বাচনে মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করে বলেন, অথচ কাউন্সিলার মন্তাজ আলীর উপর মিথ্যা অভিযোগ এনে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কাউন্সিলার মন্তাজ আলী আজাদ গত দুই বার ওল্ডহ্যামের সব কাউন্সিলার থেকে ছয়/সাত শত বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি সব মানুষের কাছে একজন জনপ্রিয় কাউন্সিলার। তাঁর এই জনপ্রিয়তায় হিংসা করে তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি একজন নম্র, ভদ্র ও সৎ কাউন্সিলার এবং যে যখনই তাঁকে কোন কাজের জন্য ফোন করেন সাথে সাথে তিনি ফোন ধরেন এবং দেখা করে সমস্যার সমাধানে কাজ করেন। এই জন্যই তিনি ওল্ডহ্যাম কাউন্সিলারদের মধ্যে সব চেয়ে বেশী জনপ্রিয় হয়ে উঠেন আর এটাই ছিল তাঁর অপরাধ। সভায় সকলেই কাউন্সিলার মন্তাজ আলী আজাদকে আবারও নির্বাচন করতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানালে তিনি আবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দেন। আর কমিউনিটির সকলেই তাঁকে পূনঃনির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে কমিউনিটির সুখ সমৃদ্ধি ও শান্তি এবং  কাউন্সিলার মন্তাজ আলী আজাদের সাফল্য কামনায় বিশিষ্ট মুরব্বী মৌলানা মোহাম্মদ ইসহাকের পরিচালনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *