কাজের বুয়া – সামছুদ্দোহা ফজল সিদ্দিকী


মাটি ও গণ মানুষের কবি,ছড়াকার ও কলামিষ্ট আমার প্রিয় কবি জনাব এম আশরাফ আলী এর আমন্ত্রণে সাড়া দিয়ে পাঁচ দিনে পাঁচটি ছড়া/কবিতা লেখার আমন্ত্রণ গ্রহণ করি আজ আমার চতুর্থ দিন।চতুর্থ দিনে আমার ছড়ার নাম

রুনা না খেয়ে মরে তাই
কাজ নেয় পাশের বাড়ি,
চুন থেকে পান খসলে তারা
আচ্ছা মারে ঝাড়ি।

টু শব্দ নেই মুখ খুললে তার
আচ্ছা মতো চিপে,
শরীর অটোমেটিক একখানা
সে তাল পাতার সিপে।

এটা করো ওটা ধরো
চাই যে ফকফকা হাঁড়ি,
কাপড় কাচো আর ঘর মুছো
রান্না তাড়া-তাড়ি।

ছেলে মেয়ের সব ফরমায়েশ
নেই কোনোটা বাকি,
মাথার ‘পর রয় বাড়িয়ালি
ধমকায় দিস না ফাঁকি!

যতো দিবে কষ্ট গালি
তার মনে না ধরে,
ঝক্কি ঝামেলা সয়ে রয়
সব নেয় আপন করে।

১৫-০৭-২০২০


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *