প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ভারতের পার্লামেন্ট রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ধারা বাতিলের তীব্র বিরোধিতা করেছে দেশটির বিরোধী দল কংগ্রেস। তবে সংসদে কংগ্রেস দলীয় চিফ হুইপ ভূবনেশ্বর কালিটা দলটির এই অবস্থান মেনে নিতে পারেননি।
সংবিধানের কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে দলীয় অবস্থান জানাতে সংসদে তাকে একটি বিবৃতি দেয়ার আহ্বান জানানো হয় দলের নীতি-নির্ধারণী পরিষদ থেকে।
কিন্তু তিনি দলের এই আহ্বানকে জাতির ভাবাবেগে আঘাত হানার শামিল উল্লেখ করে বিবৃতি দেয়া থেকে বিরত থেকেছেন। একই সঙ্গে রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপের পদ ও দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
