বছর শেষে ঈদ উল আযহা,
এসেছে মুসলিম উম্মাহর ঘরে।
দুঃখ ভুলে সবার মন,
যাবে আজ আনন্দে ভরে।
দলবেধে জোয়ান,বুড়ো
নামাজ পড়তে যাবে।
গরীব,ধনী ভেদ ভুলে,
গলায় গলা মিলাবে।
নামাজ শেষে মুমিন বান্দা,
আল্লাহর নামে পশু জবাই করে।
গরীবদের ন্যায্য অংশ দিয়ে,
তারা নিজেরটা নেয় পরে।
লৌকিকতা নয় রবের খুশিতে,
করো তুমি পশু কুরবান।
মনের পশুকে বিসর্জন দিতে,
তারই সাথে হও আগুয়ান।
পশুর গোস্ত কিংবা রক্ত,
পৌছায় না আল্লাহর কাছে।
পৌছে শুধু তাকাওয়া,
আল কুরআনে লেখা আছে।
আল্লাহর হুকুম পালন করে,
তারই নিয়মে করো কুরবান।
ঐক্য,ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে,
হৃদয়ে তোমার ওহে মুসলমান।
(যুক্তরাজ্য প্রবাসী)
