ক্ষণিকের অতিথি – শাহারা খান


ভাবতে ভীষণ কষ্ট লাগে,
কোন দুনিয়ায় করছি বাস।
চারদিকে এত খারাপ খবর,
দেখে শুধু ফেলছি দীর্ঘশ্বাস।

নিপীড়িতের চোখের জলে,
বাতাস আজ হচ্ছে ভারি।
প্রতিবাদের ভাষা নেই,
তাইতো করছি আহাজারি।

ক্ষমতাধর বাহুবলে করছে,
ইচ্ছে মতো দিনকে রাত।
অসহায়দের আঘাত করতে,
একবারও কাঁপে না ওদের হাত।

আজ মজলুমের চোখের জলে,
হৃদয় তোমার গলছে না।
খোদার গজব আসলে কিন্তু,
পালাবার সুযোগ থাকবে না।

ক্ষনিকের অতিথি হয়ে,
করছো কেন এত বাহাদুরী?
সব ক্ষমতা বিলীন হবে,
যেতে হবে দুনিয়া ছাড়ি।

পাপ পূর্ণ্যের বিচার হবে,
দাঁড়াবে তুমি কাঠগডায়।
জবাব দিতে প্রস্তুত থেকো,
নইলে কিন্তু নেই উপায়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *