কোভিড ১৯ বিদেয় নিলে আমি গাছেদের কাছে যাব ;
দু’হাত জোর করে ক্ষমা চাইবো,
আর একটি কুড়ালের আঘাত তাদের শরীর
স্পর্শ করবে না ;
প্রতিজ্ঞা করছি ।
কোভিড ১৯ চলে গেলে আমি কারখানার কালো ধোঁয়া
উড়তে দেব না আকাশে ;
ইট ভাটার যতো চিমনি আছে সবগুলোর মুখ
বন্ধ করে দেব ;
কথা দিচ্ছি আকাশ ;
আমি তোমাকে আর পুড়তে দেব না ।
কোভিড ১৯ থেমে গেলে ছােট বড় সব রাস্তার
যানবাহন কমিয়ে দেব ;
মেট্রো কিংবা উড়াল সেতু সব গুড়িয়ে দেব মুহূর্তে,
হেঁটে হেঁটে পাড়ি দেব অনেকটা পথ ;
এখন যেমন হাঁটি ঢাকা থেকে চট্টগ্রাম ।
কোভিড ১৯ সেড়ে যাবে না কোন দিন পৃথিবী থেকে ;
আমরা সেড়ে উঠবো,
আমরা মানুষ হবো,
অবাধে হত্যা করবোনা অরণ্যের যতো জীবন,
সমুদ্রে পাহাড়ে আবর্জনার স্থুপ জমাবোনা আর
কথা দিচ্ছি –
আমরা মানুষ হবোই ।
