খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে কৃষক দলের মানববন্ধন


প্রবাসবার্তা২৪.কমসিলেট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সিলেট নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা ও মহানগর শাখা এ কর্মসূচি পালন করে।

নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ÿুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক।

মহানগর কৃষক দলের আহবায়ক আবদুল মান্নান পুতুলের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন কৃষক দল সিলেট জেলা কমিটির আহবায়ক শহীদ আহমদ ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, ওলামা দলের সভাপতি মুফতি সাদিকুর রহমান, সিলেট জেলা হকার্স দলের সভাপতি আব্দুল আহাদ, মহানগর হকার্স দলের সভাপতি ইউনুস মিয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম জহিরুল ইসলাম মকর, মুক্তার আহমদ বকুল, মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছালেহ আহমদ গেদা, ছাত্রদল নেতা আলী আকবর রাজন, কৃষক দল নেতা নুরুল আমীন নুরুল, আব্দুল খালিক, আজম আলী, মাশুক মিয়া, নুরুল ইসলাম, জাহেদ আহমদ, এখলাছুর রহমান, আলতাফ  হোসেন, শামসুল ইসলাম, হকার্স দলের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইশতিয়াক জাহান খোকন, আব্দুর রফিক, খোকন আহমদ, চাঁন মিয়া, দিপু আহমদ, জাহাঙ্গীর আলম  চৌধুরী ও আব্দুল হাকিম।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *