গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের ১৭তম বাৎসরিক সাধারন সভা কভেন্ট্রিতে অনুষ্ঠিত


প্রবাস বার্তা ২৪ ডটকম কভেন্ট্রি থেকে হসানুজ্জামান রিফঃ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক ও সিলেটবাসীর প্রাণের সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের এর ১৭তম বাৎসরিক সাধারন সভা গত  রোববার দুপুর ১ঘটিকায় বৃটেনের কভেন্ট্রি শহরের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারন সম্পাদক খসরু খাঁন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বার্ষিক ও আর্থিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক খসরু খাঁন ও ট্রেজারার মোহাম্মদ সালেহ আহমদ।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কভেন্ট্রি সাউথের এমপি  মিষ্টার জিম কানিংহাম। সংগঠনের প্রেট্রন কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী। চ্যারিটি কো-অর্ডিনেটর মনছব আলী জেপি, সাবেক চেয়ারপার্সন এস এম আলাউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক মতছিম আলী সিতু মিয়া, সাবেক সেক্রেটারি মুক্তিযুদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, প্রবীণ মুরব্বী খন্দকার আব্দুল মছব্বির, ফখর উদ্দিন চৌধুরী, মির্জা আসহাব বেগ, মোহাম্মদ ইছবাহ উদ্দিন,  ব্যারিস্টার মাসুদ চৌধুরী, মো: আব্দুল আজিজ, সাংবাদিক এম আশরাফ আহমদ, মহিলা নেত্রী কামরুন নাহার আহমদ, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক তৌফিক আলী মিনার, আহসানুজ্জামান আরিফ, ডঃ মুজিবুর রহমান,  আলহাজ্ব সুরাবুর রহমান, নাজমুল ইসলাম, মীর গোলাম মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, ফিরুজ খাঁন,  আব্দুল মালিক, জসিম উদ্দিন, শেখ মোহাম্মদ শাজাহান আহমদ তরফদার, মো: হারুনুর রশিদ, মো: আবুল কালাম, জাহাঙ্গীর খান,  ফয়জুর রহমান চৌধুরী, কাউন্সিলর নেছার আলী, শেখ তাহির উল্লাহ, মোহাম্মদ আরজু মিয়া, এম বি ই শেখ মোহাম্মদ আনোয়ার, শাহ শাফি কাদির, এবি রুনেল, চুনু মিয়া, আব্দুস শহীদ, তামিম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, আবু তাহের চৌধুরী, ইকবাল আহমদ চৌধুরী, মাওলানা রফিক আহমদ, সিতার আহমদ, সুফি সোহেল আহমদ, মো‏হাম্মদ আশরাফ মিয়া, জাহাঙ্গীর খাঁন, মঞ্জুর রেজা চৌধুরী, মুহিব উদ্দিন চৌধুরী, আব্দুল মালিক কুটি, সাংবাদিক মোহাম্মদ আব্দুল  হান্নান, সাংবাদিক নোমান রাজা, কয়ছর আহমদ, সিতার আহমদ, সুহেল চৌধুরী, আসকির বেগ, এম এ গফুর, আনোয়ার হোসেন, এমদাদ আহমেদ, মুমিন খাঁন, মোহাম্মদ শিফার আহমদ, শফিক মিয়া, সিতার আহমদ, হুসেন আহমদ, আহমদ রশিদ, আব্দুল গণি, মোহাম্মদ নাজমুল ইসলাম, হেলাল আহমদ তফাদার, হারুন উর রশিদ, মোহাম্মদ সাদেক আহমদ, আমিনুর মিয়া, সৈয়দ সাহেম, এনামুল হক  শাহিন আহমদ, নাজিম উদ্দীন, সোরাব আলী, সুজেল খাঁন, শাহজাহান চৌধরী, সৈয়দ মমশেদ রহমান, আব্দুস সালাম, লোকমান হোসেন, সাজানুর রাজা, সাহাব উদ্দীন, আরশ আলী, ফয়ছল আহমদ আক্তার গোলাম, মোহাম্মদ সাহাব উদ্দীন, ইফতি জুয়েল, আব্দুল আউয়াল, ফারুক আহমদ, মোতাহিদ মিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় জিএসসির বিভিন্ন রিজিওন ও শাখা কমিটির অন্যান্য  নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন। গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সভা চলাকালে ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ায় সংবাদে সকল সদস্যরা ইংল্যান্ড ইংল্যান্ড বলে বিজয় উল্লাস করে আনন্দ মিছিলের মাধ্যমে সভা স্থল স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন।

জিএসসির পক্ষ থেকে ইংল্যান্ড ক্রিকেট টিমকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। সভায় বক্তারা  প্রবাসীদের স্মার্ট আইডি কার্ড প্রদান ও সিলেট থেকে বিমানের সরাসরি ফ্লাইট চালু করা প্রবাসী বাংলাদেশেীদের ভোটাধিকার, ভারতের দিল্লী থেকে বৃটিশ ভিসা অফিস বাংলাদেশে ফিরিয়ে আনা সহ বার্মিংহাম এবং মানচেষ্টার থেকে সরাসরি বিমানের  ফ্লাইট সহ সিলেটিদের এবং প্রবাসী বাংলাদেশীদের বিমান বন্দরে হয়রানী বন্ধের দাবীতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য  বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান।

বক্তারা বৃটেনে চলমান নাইফ ক্রাইম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তরুন প্রজন্মকে সচেতন করে তুলতে জিএসসির গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। দোয়া পরিচালনা করেন প্রেট্রন আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী। পরিশেষে জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান সবাই ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *