চরচণ্ডী গ্রামের আব্দুল মালিক আর নেই


সিলেটের বিশ্বনাথ থানার অন্তর্গত চরচন্ডী গ্রামের জনাব আব্দুল জব্বারের দ্বিতীয় পুত্র জনাব আব্দুল মালিক আজ ২৫শে জুন ২০২১ রাত ১১.৫৫ মিনিটের সময় বিশ্বনাথের রামপাশা রোডস্থ আব্দুল খালিক সেন্টারের পিছনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ‌।

মৃত্যুকালে তিনি তিন পুত্র কবির উদ্দিন, ফরিদ উদ্দিন, ফয়েজ উদ্দিন ও দুই কন্যা সহ অনেক আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আগামীকাল ২৬শে জুন বাদ যোহর চরচন্ডী গ্রামে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

এদিকে এক শোকবার্তায় প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ম আ মোশতাক বলেন জনাব আব্দুল মালিক আমার চাচা অত্যন্ত সহজ সরল অধিকারের মানুষ ছিলেন। তিনি আরো উল্লেখ করেন গত ১৪ই মার্চ ২০২১ তার ছোট ভাই মৃত্যু বরন করেন । আল্লাহ যেন আব্দুল মালিককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন ‌। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *