প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ: বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের সাবেক বৃহত্তর ২নং ওয়ার্ডে নব প্রতিষ্ঠিত চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটি ইউকের উদ্যোগে গত ১৩ই নভেম্বর রোজ বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের মনছুন রেস্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্টিত হয়।
কমিটির সভাপতি শামসুদ্দিন তালুকদার শামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওত করেন প্রতিষ্ঠানের অন্যতম দাতা সদস্য হাজি আইয়ুব আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটি এবং অন্যতম দাতা সদস্য হাজি নেছার আহমদ, সহ সভাপতি নফর আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কালচারাল সেক্রেটারি ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রেজারার কদর উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব হাজি আসকির মিয়া, দাতা সদস্য ও কমিউনিটি ব্যক্তিত্ব হাজি মুক্তার আলী, বাস্তবায়ন কমিটির সদস্য মো: তারিছ মিয়া, মো: মহিউদ্দিন (সুন্দর আলী), সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ,দাতা সদস্য সুলতান খান রবিউল, আব্দুল করিম, বাস্তবায়ন কমিটির সদস্য বেলাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, দাতা সদস্য আব্দুল মালিক, জুনেদ খান, সৈয়দ নাদির প্রমুখ।
সভার শুরুতে সভাপতি শামসুদ্দিন তালুকদার শামসের স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ বিগত দিনের কার্যক্রম রিপোর্ট, আর্থিক রিপোর্ট এবংআগামী জানুয়ারি সেশনে নবম শ্রেণীর ক্লাস শুরু করার লক্ষে বাংলাদেশ কমিটির কাছ থেকে প্রাপ্ত সকল তথ্য উপস্থাপন করার পর উপস্থিত প্রবাসীবৃন্দ এ বিষয় সমূহের উপর উমুক্ত ভাবে ব্যাপক আলোচনা করেন.
একাডেমিক ভবনের দ্বিতীয় তলা সম্পূর্ণ করার জন্য তহবিল সংগ্রহ করা হয়,যার মধ্যে পূর্বের কমিডমেন্টকৃত দাতা গণের বকেয়া, আর নতুন করে দৌলতপুর গ্রামের কৃতি সন্তান কদর উদ্দিন এবং প্রতিষ্ঠানের অন্যতম দাতা এবং বাস্তবায়ন কমিটি ইউকের সভাপতি শামসুদ্দিন তালুকদার শামস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ, সহ সভাপতি হাজি নফর আলী এবং হাজি আইয়ুব আলী নতুন করে আরো অর্থ প্রদানের কমিডমেন্ড করেন এবং কাওছার আহমদ, বেলাল আহমদ ও সালমান খান আগামী জানুয়ারি মাস থেকে বেতন বাবদ মাসিক চাঁদা প্রদানের জন্য অন্তর্ভুক্ত হোন ।
চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন বাংলাদেশ কমিটির সকল সদস্যদের ঐক্লান্তিক পরিশ্রম,চলতি বছরে সম্মানিত শিক্ষকবৃন্দের শিক্ষাদান, ছাত্র–ছাত্রীবৃন্দের উপস্থিতি,অভিবাবক সহ বৃহত্তর এলাকার সর্বস্থরের শিক্ষানুরাগীদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানের চলিত কার্যক্রমে উপস্থিত প্রবাসী বৃন্দ বেশ ভূয়সী প্রশংসা করেন আর এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন ।
এবং বৃহত্তর এলাকায় শিক্ষা ক্ষেত্রে উন্নয়ের লক্ষে এলাকার সর্বস্থরের প্রবাসীবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্বক সহযোগিতা প্রদানের জন্য আহবান জানানো হয় ।
