ওরে ও তোরা কারা করিস চামড়ার কেলেঙ্কারি
ঠাকুর ঘরে বসে তোরা জুরে মারিস তুড়ি !
গন্ডারের চামড়া না তোদের ষ্টীলের চামড়ারে
আমরা বলি তোদের চামড়া বেহায়ার ছালরে
দামড়া না দামড়ী তোরা আয়রে তোদেরে দেখি
দেশের বারোটা বাজিয়ে ও হলেরে তোরা লাকি!
দিস যতই তোরা ধোঁকা
জনগণ নয়রে বোকা

বুঝিস না পার পাবি এবার তোরা কোনমতে
জনগণকে ক্ষেপেছেরে করবে বিচার আদালতে
চামড়া নিয়ে যতই তোরা করিসরে বাড়াবাড়ি
এদেশের মানুষ তোদের দেবে না কারেও ছাড়ি।
জনগণের চোররে তোরা, তোদের চামড়া নেবো ছিলে
বেহায়া শয়তান তোরা মারা যাবে কিলে কিলে
চামড়ার মত তোদের জায়গা হবেরে খালে-বিলে
যতই কঠিন হিসাব মিলাস জনগন বুঝি বুঝে নারে!
বুঝে গেলে শেষে তোদের কপালে কিছুই রবে নারে!
