প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সিলেট প্রতিনিধি ফয়জুর রাহমান :: স্কলার্সহােম স্কুল এন্ড কলেজ, শাহী ঈদগাহ, সিলেট ক্যাম্পাসের প্রিন্সিপাল, লেখক গবেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম জুবায়ের সিদ্দিকী গতকাল ২৪শে মার্চ ঢাকাস্থ সমিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মরহুমের নামাজে জানাজা আজ ২৫শে মার্চ বাদ জোহর সিলেটের শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে । গতকাল দুপুরে হার্ট এটাকে আক্রান্ত হলে তাঁকে প্রথমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন । হাসপাতাল সিলেট – এ ভর্তি করা হয় । কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা সিএমএইচ – এ স্থানান্তরিত করা হয় । মধ্য রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

তিনি অমায়িক সদালাপী ও সুপরিচিত এ মিতভাষা শিক্ষা প্রশাসক এবং অবসরপ্রাপ্ত সামরিত কর্মকর্তার মত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশে – বিদেশে তার স্বজন ও পরিচিত মহলে শােকের ছায়া নেমে আসে ।
সিলেটের ইতিহাস খ্যাত শাহী ঈদগাহে আজ ২৫শে মার্চ বাদ জোহর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ শাহী ঈদগাহ ক্যাম্পাসের প্রিন্সিপাল এবং লেখক-সংগঠক এম. জুবায়ের সিদ্দিকী।
নামাজে জানাজায় মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছাড়াও বিভাগীয় নগরী সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজের প্রতিনিধি এবং মরহুমের সহকর্মী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ অংশ নেন।
জালালাবাদ সেনানিবাস থেকে আগত বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর প্রাক্তন এ পদস্থ সেনা কর্মকর্তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে।
প্রবাস বার্তা সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় ।
