প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম লস এঞ্জেলস প্রতিনিধি গোলাম কিবরিয়া :: লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৯০ মাইল দূরে ‘আমেরিকান ইসলামিক ইন্সটিটিউট অফ অ্যান্টিলোপ ভ্যালি। (American Islamic institute of Antelope valley )। গতকাল জুম্মার নামাজের পর মরহুম সৈয়দ ইশতিয়াক আলী সাহেবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । জানাযা নামাযের পর মরহুমকে সেখানেই কবরস্ত করা হয়।

এশার নামাজের পর নর্থ হলিউড ইসলামিক সেন্টারে বিদেহী আত্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
প্যানডেমিকের কারণে অনেক শুভাকাঙ্ক্ষী কবরস্থানে এবং মসজিদে বিশেষ দোয়ায় উপস্থিত হতে পারেন নাই ।
মরহুম সৈয়দ ইশতিয়াক আলীর সাহেবের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া গঠনের জন্য ১৯৯৫ সালে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক ছিলেন।

পরবর্তীতে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সম্মানিত উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা ও ছিলেন । তিনি দীর্ঘদিন যাবত লস এন্জেলেসে বসবাস করছিলেন এবং জালালাবাদসহ লস এন্জেলেসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে ঘনিষ্টভাবে জড়িত ছিলেন। উনার গ্রামের বাড়ী সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কাজির বাজারের বেকামুরা গ্রামের সৈয়দ বাড়ী।
ছাত্রাবস্থায় উনি সিলেট মদন মোহন কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সাধারন সম্পাদক ছিলেন এবং ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতা ছিলেন।
