জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র “সাধারণ সভা ও নির্বাচন”  সম্পন্ন


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি মুহিব উদ্দীন চৌধুরী  :: জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও নির্বাচন গত পহেলা ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের একটি হলে শান্তি পূর্ণভাবে সম্পন্ন  হয়ছে ৷ দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সাধারণ সভা ও দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়ছে ৷

সংগঠনের সভাপতি মোঃ হামিদুর রহমান চৌধুরী আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় ৷ ক্বারী আব্দুল হাকিমের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাধারণ সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি হামিদুর রহমান চৌধুরী আজাদ  ৷

পরিচিতি পর্ব ও সংগঠনের ম্যাগাজিন প্রকাশ করে সবাইকে প্রদান শেষে কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ ইমন বিগত দুই বছরের আর্থিক রিপোর্ট এবং সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ বিগত দুই বছরের সংগঠনের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন প্রদান করেন ৷

সভায় অতিথি হিসাবে আলোচনা করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি জনাব এমদাদুল হক চৌধুরী, উপদেষ্টা মাওলানা শেহাব উদ্দিন, আলহাজ্ব ঈসমাইল আলী, শিহাব আহমদ চৌধুরী সাবু, মোঃ জিয়াউর রহমান ৷

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, মসিউর রহমান শাহিন, বর্তমান সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, বাবুল আহমদ, জুবের আহমদ লস্কর, জয়নাল আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শামীম শাহান, বর্তমান যুগ্ম সম্পাদক এ কে এম মাছুম, রাসেল আলম চৌধুরী বাবু, সহ সম্পাদক আব্দুল বাছিত মুকুল, হাসনাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, শাহ সালাহ উদ্দিন সোহেল, মোঃ শাহনেওয়াজ বদরুল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোছলেহ উদ্দিন, অফিস সম্পাদক বদরুজ্জামান চৌধুরী, নির্বাহী সদস্য আতিকুর রহমান চৌধুরী, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কামরুল হোসেন দেলওয়ার, মোঃ এবাদ উদ্দিন, মোঃ আশরাফুর রহমান, ছাইদুর রহমান শাহেদ, আসিক এলাহী লস্কর ফরহাদ, মোঃ  কামরুল আজিজ, কাজী হায়দার হোসেন খালিক বাদল, মাওলানা নিজাম উদ্দিন, আফজাল আহমদ চৌধুরী, আলহাজ্ব হিরক মিয়া, গিয়াস উদ্দিন চৌধুরী, প্রমূখ ৷

দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার বৃন্দ জুবের আহমদ লস্কর কে সভাপতি, মোঃ আতিকুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মোছলেহ উদ্দিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে দুই বছরের জন্য পয়ত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন ৷ পরিশেষে এ দেশে ও বাংলাদেশে যাঁরা ইন্তেকাল করেছেন এবং অসুস্থ সবার জন্য দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয় ৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *