ম্যাডামের বাড়ীতে কাজ করে
জরিনা নামের একটি মেয়ে,
অতি কষ্টে জীবন কাটে তার
দু’বেলা দু,মুটো ভাত খেয়ে ।
ভোরের আলো ফুটার আগে
জরিনাকে উঠতে হয় জেগে,
একটু দেরী হলে মা গো মা
ম্যাডাম উঠে যাবেন যে রেগে।
সারাদিন কাজ আর কাজ
এক মিনিটের নেই বিশ্রাম,
ম্যাডাম তাকে করেন হেলা
গরীব বলে নেই কোন দাম ।
কাজের মধ্যে ভুল হলে
ম্যাডাম তখন রেগে যান,
গরম চামচ গায়ে লাগিয়ে
তিনি অনেক আনন্দ পান।
দিনের শেষে রাত্রি এলে
হার কাঁপানো মাঘের শীতে,
ছেঁড়া কাঁথা,বালিশ নিয়ে
ঘুমাতে হয় তাকে মেঝেতে।
জীবনের প্রতি আছে তার
সমুদ্র পরিমান বিশাল ঘৃনা,
জরিনা নামের মেয়েটি কি
জীবনে সুখের ছোয়া পাবে না!
যুক্তরাষ্ট্র:মিশিগান।
