জাতির জনকের জন্মশতবর্ষ ও শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস লিসবন এর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ব্যুরো প্রধান পর্তুগাল এফ আই রনি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, লিসবন পর্তুগাল প্রবাসী বাংলাদেশী শিশুদের অংশগ্রহণে নিম্নবর্ণিত চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করেছেঃ
চিত্রাঙ্কন প্রতিযোগিতা:

গ্রুপ ক
বয়সঃ ৬-১২ বছর
বিষয়ঃ বাংলাদেশের জাতীয় ফুল/ জাতীয় পাখি/ জাতীয় স্মৃতিসৌধ/ শহীদ মিনার
পেপার সাইজঃ ৮″× ১১″
মিডিয়াঃ যেকোন

গ্রুপ খ
বয়সঃ ১৩-১৮ বছর পর্যন্ত
বিষয়ঃ ভাষণদানরত বঙ্গবন্ধুর প্রতিকৃতি
পেপার সাইজঃ ৮″× ১১″
মিডিয়াঃ যেকোন

রচনা প্রতিযোগিতা:

গ্রুপ ক
বয়সঃ ৬-১২ বছর
বিষয়ঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
ভাষাঃ বাংলা/ইংরেজি
শব্দ সংখ্যাঃ অনধিক ২০০

গ্রুপ খ
বয়সঃ ১৩-১৮ বছর
বিষয়ঃ বাংলাদেশের মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব
ভাষাঃ বাংলা/ইংরেজি
শব্দ সংখ্যাঃ অনধিক ৪০০

চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের নাম, বয়স, ছবি, অভিভাবকের নাম, যোগাযোগের ফোন নম্বর ও ঠিকানা উল্লেখ পূর্বক আগামী ১৫ মার্চ ২০২১ তারিখের মধ্যে অঙ্কিত চিত্রকর্ম ও স্বহস্তে লিখিত রচনাসমূহ ডাকযোগে প্রেরণ বা সরাসরি দূতাবাসে জমাদান অথবা স্ক্যান করে দূতাবাসের ইমেইল (consular.lisbon@mofa.gov.bd) ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। আঁকা ও লেখার মৌলিকত্ব, ভাষার শুদ্ধতা এবং ভাবের সংগঠন ও সংগতি বিশেষভাবে মূল্যায়িত হবে।

আগামী ১৭ মার্চ ২০২১ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। যথাসময়ে বিজয়ীদেরকে পুরষ্কার এবং সকল প্রতিযোগীকে সনদপত্র প্রদান করা হবে। কোভিড১৯ অতিমারির কারনে পর্তুগাল সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারনে এই প্রতিযোগিতা অথবা পুরষ্কার বিতরণ দূতাবাসে আয়োজন করা সম্ভবপর হচ্ছে না বলে দূতাবাস দুঃখ প্রকাশ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *