কত পথ ঘুরে বাংলাদেশে এসেছে ভয়াবহ ঊনিষ করোণা
সে কোন্ ধর্ম গোত্রের কাকে ধরতে চোর কি সাধু
কিছুই বোঝা যায় না।
ছায়াশত্রু যেনো নিয়েছে পিছু আঁতকে ওঠে মন
স্বাভাবিক মৃত্যুকে কেন
কে করছে এমন?
কার কপালে কি আছে নাই তা কারো জানা
অদৃশ্য অচীন মানব শত্রু
কেউ ঠেকাতে পারে না
কি ছাই তবে কামান আর যত
পারমাণবিক গোলা!
ভাইরাসরূপি মৃত্যু কখন কোথায় হানা দেয়
আবাল বৃদ্ধ বনিতার জীবন কেড়ে নেয়
ইচ্ছাস্বাধীন ঢোকে ভাইরাস জীবন নিয়ে যায়
কারও দেহে একই ভাইরাস লুটেপুটে আপাতঃ নিস্কৃতি দেয়।
জীবাণু বোমা কি তবে ছুটে এলো এমন ভয়ানক ছদ্দবেশে
পরীক্ষা হয়ে গেছে দুনিয়া জুড়ে
বাঁচা যাবে না লোহার বল্লম অট্টালিকা কিম্বা মাটির ঘরে!
জীবন যদি এমন ঠুনকো
তবে জীবনের কি মানে
জীবন কি শুধু আসা যাওয়ায় বিলাস ভ্রমণ তবে?
(সংরক্ষিত। কাব্যগ্রন্থ ‘ফেরারী মন’ থেকে)।
