ঝরা পাতার স্বপ্নপুরী – মরিয়ম চৌধুরী


প্রকৃতির নিজ তুলিতে আঁকা
লাল সবুজের ক্যানভাসে,
জনমানবহীন নিরব নিস্তব্ধ নৈসর্গিক সেই পরিবেশে।

ঝরা পাতার লাল হলুদের গালিচা পেতে,
প্রকৃতি সেজেছে এক অপার্থীব মাধুরীতে।
সারি বাঁধা গাছগুলো নীরব নিভৃতে,
তাকিয়ে আছে অধীর প্রতীক্ষারত তোমার অভ্যর্থনাতে।

অবিরাম ঝরা পাতার স্বর্গীয় প্রতিধ্বনিতে
‌রোমা‌ন্চিত চারিদিক অচেনা কোন গানের সুরেতে।
ইন্দ্রজালের মোহনীয় সংগীতের মায়াজালে তোমায় নিয়ে হারিয়ে যাবো অজানা এক জগতে l

ঝিলের জলের লাল হলুদের মায়াবী প্রতিফলনে,
লিখে যাচ্ছে কোন এক দীর্ঘ কাব্য অতি যতনে।

প্রকৃতির অনাবিল সৌন্দর্যের মনোরম এই লীলাভূমিতে
চারিদিক ছেয়ে গেছে কেমন যেন এক রহস্যময় আলোতে।
গা ছমছম করে দেওয়ার স্বপ্নময়ী ঝরা পাতার রাজপুরীতে,
তুমি আর আমি হেঁটে যাবো অপূর্ব স্বর্গীয় সৌন্দর্যের শেষ সীমান্তে।

প্রকৃতি যেন এঁকেছে রহস্যময় ছবি তার নিপুন হাতে।
ইচ্ছে হয় হারিয়ে যাই তোমার সাথে রহস্যময় সেই স্বপ্নপুরীতে।
অনাবিল সুখের অজানা কোন গন্তব্যে।
প্রকৃতির নিজ তুলিতে আঁকা স্বপ্নময় সেই ছবিতে।

১/১২/১৯
ফটো ক্রেডিট: Israt Shama


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *