টরন্টোতে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: করোনায় মারা গেলেন টরন্টোপ্রবাসী আরও দুই বাংলাদেশি। তাঁরা হলেন ড. কাজী আবদুর রউফ (৬৫) ও জামিল আহমেদ (৫৭)। এ নিয়ে দেশটিতে করোনায় ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিকের মৃত্যু হলো। এঁদের মধ্যে ৮ জনই টরন্টো শহরে বসবাস করতেন। আরেকজন ছিলেন অটোয়ায়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি হাসপাতালে মারা যান বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ ফাউন্ডেশনের উপদেষ্টা জামিল আহমেদ। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো নবম ব্যক্তি তিনি। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর খবরে টরন্টোপ্রবাসী বাংলাদেশিরা শোকাহত। মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর আত্মার শান্তি কামনা করে শোকবার্তা দিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *