টিকে থাকার আশায় কামরান ও রফিকুর


আওয়ামী লীগের ২১ জাতীয় সম্মেলন শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনের আজ শনিবার শেষ দিনে দলটির বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে এখনও নাম আসেনি সদ্য সাবেক কমিটির নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমানের। তবে কমিটি যেহেতু পূর্ণাঙ্গ হয়নি, সেহেতু এ দুই নেতা এখনও পদ পাওয়ায় আশায় আছেন।

বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি। তবে গেল ৫ ডিসেম্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের পর দীর্ঘ প্রায় দুই দশক পর তিনি মহানগরের সভাপতির পদ হারান। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর নির্বাহী সদস্য হয়েছিলেন কামরান।

অন্যদিকে, অধ্যাপক রফিকুর রহমানতে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর নির্বাহী সদস্য করা হয়। বর্তমানে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান।

কামরান ও রফিকুরের ঘনিষ্ঠজনরা আশায় আছেন, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি এলে সেখানে কোনো পদে তাদেরকে দেখা যেতে পারে।

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *