‘ট্রাম্প বিশ্বে আতঙ্ক সৃষ্টি করছেন’


প্রবাস বার্তা ২৪ ডটকম রিপোর্টঃ রিপাবলিকান পার্টি থেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করছেন। ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেছেন। রমনি লিখেছেন, ট্রাম্প ‘প্রেসিডেন্ট হিসেবে তার দপ্তরে বিচ্ছুরণ ঘটাতে পারেননি।’

বরাবরই ট্রাম্পের কড়া সমালোচনা করে আসছেন রমনি। তবে সিনেট নির্বাচনে উতাহ অঙ্গরাজ্য থেকে প্রার্থী হিসেবে ট্রাম্পের সমর্থন পেয়েছেন তিনি। ট্রাম্প অবশ্য এখনও রমনির নিবন্ধের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি এর আগে রমনিকে ‘ব্যর্থ প্রার্থী’ বলে ব্যঙ্গ করেছিলেন।

সম্প্রতি ট্রাম্পের উপদেষ্টাদের পদত্যাগ কিংবা অনেকের বরখাস্তের সমালোচনা করে রমনি লিখেছেন, ‘তুলনামুলকভাবে স্বল্প অভিজ্ঞদের জ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে নিয়োগ, যারা আমাদের পাশে থেকে যুদ্ধ করেছে সেই মিত্রদের ত্যাগ করা এবং বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকা দীর্ঘদিন ধরে শোষক হিসেবে রয়েছে বলে প্রেসিডেন্টে অবিবেচনাপ্রসূত মন্তব্য তার প্রেসিডেন্সিকে খাঁটো করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *