ডাকসুর গৌরবোজ্জ্বল ভাবমূর্তি বিতর্কিত হলো – আরেফিন সিদ্দিকী


প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ডাকসু নির্বাচন কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নির্বাচন নিয়ে আগে কখনো এমন বিতর্ক হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে গতকাল মঙ্গলবার আমাদের সময়কে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ অধ্যাপক বলেন, ঢাবির সব কিছুই নির্বাচনকেন্দ্রিক। এখানে সিনেট, সিন্ডিকেট, ভিসি, একাডেমিক কাউন্সিল সব কিছুই নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর আদেশে আমরা স্বায়ত্তশাসন পেয়েছি। ঢাবির অহঙ্কার হলো, এর ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা। কিন্তু ডাকসু নির্বাচনের মাধ্যমে সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি বলেন, বর্তমানে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু কেন ঢাবিতে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হলো? তা ছাড়া আগে বলা হলো ভোটের দিন সকালে ব্যালট বাক্স হলগুলোতে যাবে। কিন্তু দেখা গেল আগের দিন রাতে ব্যালট ও ব্যালট বাক্স হলে হলে পাঠানো হয়েছে। ফলে এসব বিতর্ক জনসম্মুখে এসেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত অতিদ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা। এখানে কারও চক্রান্ত আছে কিনা, গাফিলতি আছে কিনা, তদন্ত করে শাস্তির আওতায় এনে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *