প্রবাস বার্তা ২৪.কম নর্থ ইষ্ট থেকে আহসানুজ্জামান আরিফঃ- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনৈতিক ব্যক্তিত্ব ও জাতিসংঘ, বিশ্ব ব্যাংক এর সাবেক মাইক্রো ইকোনমিক কনসালট্যান্ট এবং বাংলাদেশের গণ ফোরাম পার্টির সাধারণ সম্পাদক ড: রেজা কিবরিয়ার সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। নিউক্যাসল বাংলাদেশী এসোসিয়েশন আগামী বুধবার, ২৪ জুলাই মধ্যরাত্রিতে ২৪৬-২৪৮ এলজিক রোড, নিউক্যাসল এ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য: ড: রেজা বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়ার সন্তান। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রওশন উদ্দিন সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
ড: রেজা কিবরিয়ার সাথে মতবিনিময় সভা ২৪ জুলাই বুধবার
