প্রতি ক্ষণ প্রতিদিন মনে পড়ে তোমারে
এক বুক জ্বালা নিয়ে ঘুরি মন মাজারে!
শত্রুরা বুঝে শুনে পা বাড়ায়
যেন পতাকা মানচিত্র ছিঁড়ে খায়
ডেকে ডেকে মাসতুতো ভাইকে নিয়ে এসেছিল।
সবই পাবি আয় আয়!
এক দল হায়েনা,
খুঁজে কিছু পায়না।
পেল খুঁজে নিরীহ মনিবে,
আজ বুঝি সব কিছু জিনিবে!

গুলি!
গুলি মেরে দিলো আপন মনিবে!
এদেশের শত্রু তোদেরে এ জাতি আজীবন ঘৃণিবে।
ইতিহাস কথা কয়,এরা নাকি বেশি নয়
ডোবায় জাতিরে আপন লোভে।
ঘৃণা ভরে নাম নেয়,থুথু দিয়ে দাম দেয়
জাতি থাকে মহা ক্ষোভে!
দেশ যাক রসাতল,তাদের চাই সব কল
ওদের মনে যা ধরে।
আজীবন সব কালে,ডেকেছে মীর জাফর বলে
মানুষ নিয়েছে নাম ঘৃণা ভরে।
ফটো ক্রেডিট: ফেসবুক
