দশপাইকা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে কম্পিউটার দান


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: গত ১২ আগস্ট ২০২১ইং রোজঃ বৃহস্পতিবার ২:০০ ঘটিকা’র সময় প্রাক্তন ছাত্র, শুভাকাঙ্ক্ষী, যুক্তরাজ্য প্রবাসী, ও সমাজসেবক দৌলতপুর গ্রামের কৃতি সন্তান জনাব মোঃ কদর উদ্দিন মাদরাসা গভর্ণিং বডি’র সদস্য বৃন্দ ও অধ্যক্ষ মাও: মখলিছুর রহমান এবং শিক্ষকদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন।

এসময় তিনি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোঃ মখলিছুর রহমান ও শেখ মোঃ শওকত আলী ইমন সভাপতি (ভারপ্রাপ্ত) ও শিক্ষকদের সাথে মাদ্রাসার সার্বিক বিষয়ে আলাপ করেন । এবং অধ্যক্ষ মহোদয় মাদ্রাসার তথ্য-প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে আরো গতিশীল ও সহজতর করার জন্য তাঁর কাছে একটি ডেক্সটপ কম্পিউটারের আবেদন জানান,পরে তিনি আশ্বস্ত করেন যে, যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন ছাত্র মাও: মোঃ আব্দুশ শহিদ, মোঃ কদর উদ্দীন, মোঃ হাসিনুজ্জামান নুরু, মোঃ হানিফ আহমদ খান মিলে মাদরাসা উন্নতিকল্পে একটি ডেক্সটপ কম্পিউটার প্রদান করবেন।

যুক্তরাজ্য প্রবাসী গোয়াহরি গ্রামের কৃতিসন্তান জনাব মোঃ হাসিনুজ্জামান নুরু সাহেব বাংলাদেশে সংক্ষিপ্ত সফর উপলক্ষে দশপাইকা মাদরাসায় উপস্থিত  হয়ে,  ০২/১১/২১ ইং রোজ মঙ্গলবার ডেক্সটপ কম্পিউটার এবং কম্পিউটার ডেস্ক হস্তান্তর করেন। আল্লাহ তাদের এই মহতি কাজকে সদকায়ে জারিয়াহ হিসেবে কবুল করুন,আমিন।

এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সম্মানিত সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ মোঃ শওকত আলী ইমন, অধ্যক্ষ মোঃ মখলিছুর রহমান, উপাধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান,মাদরাসার শিক্ষক ফারুক আহমদ, হোসাইন মুহাম্মদ সাইফুল্লাহ, জামিল আহমদ, রুহুল আমিন খন্দকার, মোহাম্মাদ আলী প্রমুখ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *