
বিভিন্ন বাংলাদেশি নাগরিক ও কোম্পানির পাচারের মাধ্যমে বিদেশি ব্যাংকগুলোয়, বিশেষত সুইস ব্যাংকে গোপনে জমা রাখা বিপুল অর্থ উদ্ধারে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে ১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী আবদুল কাইয়ুম খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।
রিটে বিভিন্ন বাংলাদেশি নাগরিক ও কোম্পানির পাচারের মাধ্যমে বিদেশি ব্যাংকগুলোয়, বিশেষত সুইস ব্যাংকে গোপনে জমা রাখা অর্থ উদ্ধারে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। সুইস ব্যাংকসহ বিদেশে বাংলাদেশি নাগরিকদের অতীতে ও বর্তমানে এ ধরনের অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন পর্যবেক্ষণ, তদারকি ও নিয়ন্ত্রণে বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।
