দৌলতপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীর বিরুদ্ধে তথ্য সেবা কেন্দ্রে নিয়োগ বাণিজ্য ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি বিশ্বনাথ উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

চেয়ারম্যান আমির আলীর বিরুদ্ধে তথ্য সেবা কেন্দ্রে নিয়োগ বাণিজ্য ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
বুধবার গ্রামবাসীর পক্ষে সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন একই ইউনিয়নের মিয়াজানেরগাঁও গ্রামের মৃত আবারক আলীর পুত্র আবদুল খালিক (৩০)। একই সঙ্গে তিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনুলিপিও দিয়েছেন।

আবদুল খালিক তার অভিযোগে বলেন, আমির আলী চেয়ারম্যান অবৈধভাবে টাকার বিনিময়ে ইউনিয়ন সেবা প্রদানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন তারই পরিষদের মেম্বার শাহিন আহমদকে। ওই মেম্বার তথ্য সেবা প্রদানকারী কর্মকর্তা হিসেবে যেমন বেতন গ্রহণের পাশাপাশি তিনি মেম্বার হিসেবেও সরকারি তহবিল থেকে ভাতা গ্রহণ করে আসছেন। তাই মিয়াজানেরগাঁও গ্রামের লোকজন তথ্য সেবা গ্রহণ করতে গেলে তাদের কাছে প্রচুর পরিমাণে টাকা দাবি করা হয়। তারা টাকা না দেয়ায় সরকারের দেয়া তথ্য সেবা গ্রহণ থেকে বঞ্চিত থাকতে হচ্ছেন।

বিষয়টি চেয়ারম্যান আমির আলীর কাছে গিয়ে অবহিত করা হলে তিনি তাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে ভয়-ভীতি দেখান। এ ছাড়াও ওই মেম্বারকে তথ্য সেবা প্রদানকারী কর্মকর্তা নিয়োগের পর থেকে মেম্বার দ্বারা চেয়ারম্যান অবৈধভাবে টাকা আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করেন আবদুল খালিক।

এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান আমির আলী বলেন, শাহিন আহমদ মেম্বার হওয়ার পূর্বে তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন। তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পর লিখিত দিয়ে ওই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। প্রকৃতপক্ষে আমার মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য ওই অভিযোগটি দেয়া হয়েছে।

সুত্রঃ যুগান্তর
, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *