দৌলতপুরে প্রবাসীদের সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক: সিলেট জেলার বিশ্বনাথ থানার অন্তর্গত দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহিদ রহমান খাঁন ও তার ভাইগন যথাক্রমে ফয়জুর রহমান খাঁন ও জুয়েলুর রহমান খাঁন তাদের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেছেন।

তারা প্রবাস বার্তা প্রতিনিধিকে বলেন, তাদের পিতা ও চাচা কর্তৃক খরিদ কৃত বাড়ির জায়গা  ১৯৬৭ সালের ২০ সেপ্টেম্বর রেজিস্ট্রিকৃত দলিলে নাম্বার ৩৯৯৯, ৪০০১ এবং ২০শে মার্চ ১৯৭৪ ইংরেজি  তারিখে রেজিস্ট্রিকৃত দলিল নাম্বার ১৪৪৬। এইসব দলিল মোতাবেক বাংলাদেশ সরকারের ভূমি নিবন্ধন নিয়ম অনুযায়ী মাঠ পর্চা রেকর্ডে সিলেট জেলার বিশ্বনাথ থানার অন্তর্গত দৌলতপুর মৌজায় জে  এল নাম্বার ৯৯ স্থীত এস এ খতিয়ান নাম্বার ১১১০ এস এ দাগ নাম্বার ৪৮৯২ বি এস খতিয়ান নাম্বার ৭৮১ বি এস দাগ নাম্বার ৬৯৭১ এই জায়গার উপর নির্মিত বসতবাড়ি সহ জায়গার পরিমান ১৬ ডেসিমেল।

উল্লিখিত একই খতিয়ানে এস এ দাগ নাম্বার ৪৮৮০, ৪৮৮১, ৪৮৯৮ আরো ৮  শতক জায়গা রেকর্ডকৃত আছে। তাদের অভিযোগ অনুযায়ী জানা যায় একই গ্রামের পার্শ্ববর্তী ঘরের বাসিন্দা তোরন খাঁন তার ভাইদের নিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের জন্য নানান অপকৌশল ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তোরন খাঁন চল চাতুরির আশ্রয় নিয়ে ৮ই সেপ্টম্বর ২০১৯ ইংরেজি তারিখে আনরেজিস্ট্রিকৃত একটি দানপত্র উপস্থাপন করিয়া ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তার পক্ষে রায় করান।

এ বিষয়টি শাহেদ রহমান খাঁন ও তার ভাইগণ যখন জানতে পারেন তখন তারা জাল দলিলের কপি সংগ্রহ করেন। অপরদিকে প্রতিপক্ষ ২৮শে মে  ২০২০ তারিখে তোরন খাঁনের বড় ভাই ফিরোজ খাঁন ও তার ছেলে অলি খাঁন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসত-বাড়ি জবর-দখলের করে এবং ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর এবং তাদের বাড়িতে বসবাসরত তাদের চাচাতো ভাই কয়েছ খাঁনকে বাড়ি থেকে বলপূর্বক বের করে দিয়ে প্রতিপক্ষ তালা মেরে দেয়।

তার চাচাতো ভাই কয়েস খাঁন চিৎকার করিলে পার্শ্ববর্তী ঘরের লোকজন এসে জড়ো হন এবং তিনি তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির আলীর সাথে যোগাযোগ করেন। স্থানীয় চেয়ারম্যান প্রতিপক্ষকে তালা খুলে দেওয়ার কথা বললেও তারা চেয়ারম্যানের কথায় কোন কর্ণপাত করেনি। কয়েছ খাঁন ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষ তাকে অশ্লীল ভাষায় গালাগালি এবং এবং শারীরিক নির্যাতনের জন্য দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করে।

অভিযোগকারী প্রবাস বার্তা প্রতিনিধিকে বলেন এই ব্যাপারে বিশ্বনাথ থানায় একটি জিডি করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারটি নিষ্পত্তি করার জন্য স্থানীয় চেয়ারম্যান এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে বিষয়টি সমাধা করার চেষ্টা করছেন। আগামী ১১ই জুলাই ২০২০ উভয়পক্ষকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।

অভিযোগকারীরা প্রবাস বার্তা প্রতিনিধিকে আরও বলেন, “আমরা আশা করছি এই বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হবে । যদি ঐদিন বিষয়টি সমাধান না হয় তাহলে আমরা আইনি ব্যবস্থা নিব”। অভিযোগকারীরা আরো বলেন, “আমাদের কাছে সব কাগজপত্র রয়েছে, তাই যারা জাল কাগজপত্র  করে বাপ-দাদার সম্পত্তি আত্মসাৎ করার চক্রান্ত ও ষড়যন্ত্র চালাচ্ছে এবং সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা যে কোনো মূল্যে আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা করব এবং দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব”।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *