প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ গতকাল পহেলা অক্টোবর ২০১৯ চ্যাডারডন উত্তরের লেবার পার্টির সদস্যদের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় দুইজন প্রার্থী থাকায় সদস্যদের মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। নজরুল ইসলাম ৭১ ভোটে তার নিকটতম প্রতিদন্ধিকে হারিয়ে আগামী নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এবং ২০২০ সালে অনুষ্টিতব্য স্থানীয় কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান কাউন্সিলর ফজলুল হক তিনি ভোট পেয়েছেন ৫১ টি ।

প্রবাস বার্তার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমি গভীরভাবে সম্মানিত লেবার পার্টির সদস্যরা আমাকে ২০২০ সালের স্থানীয় নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে । আমার সমর্থনে আজ যারা বেরিয়ে এসেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই ।
তিনি আরো বলেন আপনারা আজ আমার উপর যে আস্থা এবং ভরসা রেখেছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হতাশ না করার চেষ্টা করব । তিনি আরও বলেন আমার প্রথম এবং সর্বাধিক অগ্রাধিকার হল চ্যাডারডন উত্তর এর সমস্ত সদস্যকে একত্রিত করা, যা আমি আগামীকাল থেকেই শুরু করব ।
আমরা প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে নজরুল ইসলামের উজ্জল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করি, তিনি যেন নির্বাচিত হয়ে চ্যাডারডন উত্তরের জনগণের সেবা করতে পারেন ।
